মেঘ থম থম করে কেউ নেই নেই
জল থৈ থৈ করে কিছু নেই নেই
ভাঙ্গনের যে নেই পারাপার
তুমি আমি সব একাকার।।
কোথায় জানি না কি ছিল যে কোথায়
সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়
আধারের যে নেই পারাপার
তুমি আমি সব একাকার।।
পুরনো সব নিয়ম ভাঙ্গে অনিয়মের ঝড়
ঝড়ো হাওয়া ভেঙ্গে দিও মিথ্যে তাসের ঘর
নুতন মাটিতে আসে ফসলেরই কাল
আধার পেরিয়ে আসে আগামী সকাল
রাত ঘুম ঘুম ঘোরে জাগে ঐ
রোদ ঝলমল করে দেখ ঐ
বাতাসের যে নেই হাহাকার
পথ নেই যে পথ হারাবার।।
megh tham tham kare keu nei nei
jal thai thai kare kichhu nei nei
bhāṅganer ye nei pārāpār
tumi āmi sab ekākār||
kothāẏ jāni nā ki chhil ye kothāẏ
sīmānā periẏe sab miśhe yete chāẏ
ādhārer ye nei pārāpār
tumi āmi sab ekākār||
purno sab niẏam bhāṅge aniẏamer jhar̤
jhar̤o hāoẏā bheṅge dio mithye tāser ghar
nutan māṭite āse phasalera̮i kāl
ādhār periẏe āse āgāmī sakāl
rāt ghum ghum ghore jāge ai
rod jhalmal kare dekh ai
bātāser ye nei hāhākār
path nei ye path hārābār||