Megh-baran kanyaa thaake meghalaamteer deshe

মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে
Language

মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে (রে)
সেই দেশে মেঘ জল ঢালিও তাহার আকুল কেশে।।
   তাহার কালো চোখের কাজল
   শাওন মেঘের চেয়ে শ্যামল
চাউনিতে তার বিজলি ছড়ায় চমক বেড়ায় ভেসে (রে)।।
সে ব’সে থাকে পা ডুবিয়ে ঘুমতী নদীর জলে
কভু দাঁড়িয়ে থাকে ছবির মত একলা তরু-তলে (রে)।
   কদম ফুলের মালা গেঁথে
   ছড়িয়ে সে দেয় ধানের ক্ষেতে
তারে দেখতে পেলে আমার কথা (তারে) কইও ভালোবেসে।।

megh-baraṇ kanyā thāke meghalāmtīr deśhe (re)
sei deśhe megh jal ḍhālio tāhār ākul keśhe||
   tāhār kāleা cheাkher kājal
   śhāon megher cheẏe śhyāmal
chāunite tār bijli chhar̤āẏ chamak ber̤āẏ bhese (re)||
se ba’se thāke pā ḍubiẏe ghumtī nadīr jale
kabhu dām̐r̤iẏe thāke chhabir mat eklā taru-tale (re)|
   kadam phuler mālā gem̐the
   chhar̤iẏe se deẏ dhāner kṣhete
tāre dekhte pele āmār kathā (tāre) ka̮io bhāleাbese||