মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',
সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥
দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে',
আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥
ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',
গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।
প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে',
মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥
megh balechhe 'yāb yāb', rāt balechhe 'yāi',
sāgar bale 'kūl milechhe-- āmi to ār nāi' ||
duḥkh bale 'ra̮inu chupe tām̐hār pāẏer chihnarūpe',
āmi bale 'milāi āmi ār kichhu nā chāi' ||
bhuban bale 'tomār tare āchhe baraṇmālā',
gagan bale 'tomār tare lakṣh pradīp jbālā'|
prem bale ye 'yuge yuge tomār lāgi āchhi jege',
maraṇ bale 'āmi tomār jībanatrī bāi' ||