Mauntaa

মৌনতা
Work
Year
Language

আকাশ থেকে ওই নীল্ এনে
তোমার মনের আঙ্গিনায়
ছড়িয়ে দেব তবু তুমি
আনমনা আর থেকোনা

রাতের আকাশ তারার মেলায়
ওঠে যত তারা
সেই তারা থেকে সুখতারা এনে
ছওয়াব তোমার চোখের তারায়
তবু তুমি একটু হা’স মৌনতা আর রেখোনা

শরতের আকাশে মেঘের ভেলায়
তোমায় নিয়ে ভাসবো
আকাশ যেখানে সাগরে মেশে
হারাব সেথায় মরা দুজনে
তবু তুমি একটু হা’স মৌনতা আর রেখোনা।

ākāśh theke oi nīl ene
tomār maner āṅgināẏ
chhar̤iẏe deb tabu tumi
ānamnā ār thekonā

rāter ākāśh tārār melāẏ
oṭhe yat tārā
sei tārā theke sukhtārā ene
chhaoẏāb tomār chokher tārāẏ
tabu tumi ekṭu hā’sa mauntā ār rekhonā

śharter ākāśhe megher bhelāẏ
tomāẏ niẏe bhāsbo
ākāśh yekhāne sāgre meśhe
hārāb sethāẏ marā dujne
tabu tumi ekṭu hā’sa mauntā ār rekhonā|