মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই।।
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর আজাব থেকে এ গুণাহ্গার পাইবে রেহাই।।
কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত,
ঐ মস্জিদে করে রে ভাই কোরান তেলাওয়াৎ।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।
কত দরবেশ ফকির রে ভাই মস্জিদের আঙিনাতে
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে।
আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপ্তে চাই
আল্লার নাম জপ্তে চাই।।
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
Work
Language
masajidera̮i pāśhe āmār kabar dio bhāi
yen gore thekeo moẏājjiner ājān śhunte pāi||
āmār gorer pāśh diẏe bhāi nāmājīrā yābe,
pabitr sei pāẏer dhbani e bāndā śhunte pābe|
gor ājāb theke e guṇāhgār pāibe rehāi||
kat parahejgār khodār bhakt nabījīr ummat,
ai masjide kare re bhāi korān telāoẏāt|
sei korān śhune yen āmi parān jur̤āi||
kat darbeśh phakir re bhāi masjider āṅināte
āllār nām jikir kare lukiẏe gabhīr rāte|
āmi tāder sāthe kem̐de kem̐de nām japte chāi
āllār nām japte chāi||