মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ।
ধূলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ॥
মৌনী মাটির মর্মের গান কবে উঠিবে ধ্বনিয়া মর্মর তব রবে,
মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে হে মোহন প্রাণ॥
পথিকবন্ধু, ছায়ার আসন পাতি এসো শ্যামসুন্দর।
এসো বাতাসের অধীর খেলার সাথী, মাতাও নীলাম্বর।
উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো বিরামগভীর ভাষা,
রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা হে উদার প্রাণ॥
marubijaẏer ketan ur̤āo śhūnye he prabal prāṇ|
dhūlire dhany karo karuṇār puṇye he komal prāṇ||
maunī māṭir marmer gān kabe uṭhibe dhbaniẏā marmar tab rabe,
mādhurī bharibe phule phale pallabe he mohan prāṇ||
pathikabandhu, chhāẏār āsan pāti eso śhyāmasundar|
eso bātāser adhīr khelār sāthī, mātāo nīlāmbar|
uṣhāẏ jāgāo śhākhāẏ gāner āśhā, sandhyāẏ āno birāmagbhīr bhāṣhā,
rachi dāo rāte supt gīter bāsā he udār prāṇ||