মরণসাগরপারে তোমরা অমর,
তোমাদের স্মরি।
নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর,
তোমাদের স্মরি ॥
সংসারে জ্বেলে গেলে যে নব আলোক
জয় হোক, জয় হোক, তারি জয় হোক--
তোমাদের স্মরি ॥
বন্দীরে দিয়ে গেছ মুক্তির সুধা,
তোমাদের স্মরি।
সত্যের বরমালে সাজালে বসুধা,
তোমাদের স্মরি।
রেখে গেলে বাণী সে যে অভয় অশোক,
জয় হোক, জয় হোক, তারি জয় হোক--
তোমাদের স্মরি ॥
maraṇasāgarpāre tomrā amar,
tomāder smari|
nikhile rachiẏā gele āpanāra̮i ghar,
tomāder smari ||
saṁsāre jbele gele ye nab ālok
jaẏ hok, jaẏ hok, tāri jaẏ hok--
tomāder smari ||
bandīre diẏe gechh muktir sudhā,
tomāder smari|
satyer barmāle sājāle basudhā,
tomāder smari|
rekhe gele bāṇī se ye abhaẏ aśhok,
jaẏ hok, jaẏ hok, tāri jaẏ hok--
tomāder smari ||