Mantaa tomaar kenaa

মনটা তোমার কেনা
Language

মন ছুঁয়েছো মন দিয়েছি
আছে কিছু দেনা,
তাই বলে কি ভাবছ নাকি
মনটা তোমার কেনা?

জলের ঘাটে কলসি কাঁখে
জল যে ছলাছল,
জলের ছোঁয়ায় নূপুর বাজে
মন করে অচল।

অচল মনের কাছে আছে
আমার কিছু দেনা,
তাই বলে কি ভাবছ নাকি
মনটা তোমার কেনা?

জলকুমারীর চোখে চোখে
এমন কেন জল,
মনের ভেতর মেঘ ভেসে যায়
ময়ূরকন্ঠী নল।

চোখে চোখের কাছে আছে
আমার কিছু দেনা,
তাই বলে কি ভাবছ নাকি
মনটা তোমার কেনা?

মন ছুঁয়েছো মন দিয়েছি
আছে কিছু দেনা,
তাই বলে কি ভাবছ নাকি
মনটা তোমার কেনা?

man chhum̐ẏechho man diẏechhi
āchhe kichhu denā,
tāi bale ki bhābachh nāki
manṭā tomār kenā?

jaler ghāṭe kalsi kām̐khe
jal ye chhalāchhal,
jaler chhom̐ẏāẏ nūpur bāje
man kare achal|

achal maner kāchhe āchhe
āmār kichhu denā,
tāi bale ki bhābachh nāki
manṭā tomār kenā?

jalakumārīr chokhe chokhe
eman ken jal,
maner bhetar megh bhese yāẏ
maẏūrakanṭhī nal|

chokhe chokher kāchhe āchhe
āmār kichhu denā,
tāi bale ki bhābachh nāki
manṭā tomār kenā?

man chhum̐ẏechho man diẏechhi
āchhe kichhu denā,
tāi bale ki bhābachh nāki
manṭā tomār kenā?