কত সাগর পেড়িয়েছি আমি
কত আকাশে মেলেছি ডানা
কত চোখে আমি রেখেছি এচোখ
খুজে পাইনি মনের ঠিকানা।।
তাই তো আমি বারে বারে
তোমার কাছে এসেছি ফিরে
ওগো রূপসী আমার প্রেয়সী
তোমাকে ভুলি কী করে।।
বাতাস শিউলির গন্ধ মাখা
পরতি বিকেল ডাহুক ডাকা
কাঁশেরবনে খুশির দোলা
বাউল মেঘে স্বপ্ন আঁকা।
তুমি যে আমার প্রানের প্রিয়া
তুমি যে অদ্বিতীয়া
ওগো রূপসী আমার প্রেয়সী
তোমাতে আছে কী যে মায়া।।
চৈত্র দিনে সন্ধ্যা নামা
আকাশ পাড়ের রংটা তামা
রাখালীয়ার মিষ্টি বাঁশি
গায়ের বধুর সরল হাসি।
তুমি যে আমার অনুপমা
তুমি যে মনরোমা
ওগো রূপসী আমার প্রেয়সী
তুমি যে স্বাধের বাংলা।।
তাই তো আমি বারে বারে
তোমার কাছে এসেছি ফিরে
ওগো রূপসী আমার প্রেয়সী
তোমাকে ভুলি কী করে।।
kat sāgar per̤iẏechhi āmi
kat ākāśhe melechhi ḍānā
kat chokhe āmi rekhechhi echokh
khuje pāini maner ṭhikānā||
tāi to āmi bāre bāre
tomār kāchhe esechhi phire
ogo rūpsī āmār preẏasī
tomāke bhuli kī kare||
bātās śhiulir gandh mākhā
parti bikel ḍāhuk ḍākā
kām̐śherabne khuśhir dolā
bāul meghe sbapn ām̐kā|
tumi ye āmār prāner priẏā
tumi ye adbitīẏā
ogo rūpsī āmār preẏasī
tomāte āchhe kī ye māẏā||
chaitr dine sandhyā nāmā
ākāśh pār̤er raṁṭā tāmā
rākhālīẏār miṣhṭi bām̐śhi
gāẏer badhur saral hāsi|
tumi ye āmār anupmā
tumi ye manromā
ogo rūpsī āmār preẏasī
tumi ye sbādher bāṁlā||
tāi to āmi bāre bāre
tomār kāchhe esechhi phire
ogo rūpsī āmār preẏasī
tomāke bhuli kī kare||