মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে
রঙের ঘোর জেগেছে পারুল কনক-চাঁপার চোখে।।
মুহু মুহু বোলে কুহু কুহু কোয়েলা, মুকলিত আমের ডালে
গাল রেখে ফুলের গালে।
দোয়েলা দোল দিয়ে যায়, ডালিম ফুলের নব-কোরকে।।
ফুলের পরাগ ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে
ঝিরি ঝিরি চৈতী বায়ে
বকুল বনে ঝিমায় মধুপ মদির নেশার ঝোঁকে।।
হরিত বনে হরষিত মনে হোরির হর্রা জাগে
রঙিলা অনুরাগে
নূতন প্রণয়-সাধ জাগে চাঁদের রাঙা আলোকে।।
মনের রঙ লেগেছে বনের পলাশ
Work
Language
maner raṅ legechhe baner palāśh jabā aśhoke
raṅer ghor jegechhe pārul kanak-chām̐pār chokhe||
muhu muhu bole kuhu kuhu koẏelā, muklit āmer ḍāle
gāl rekhe phuler gāle|
doẏelā dol diẏe yāẏ, ḍālim phuler nab-korke||
phuler parāg phāger reṇu jhuru jhuru jharichhe gāẏe
jhiri jhiri chaitī bāẏe
bakul bane jhimāẏ madhup madir neśhār jhom̐ke||
harit bane harṣhit mane horir harrā jāge
raṅilā anurāge
nūtan praṇaẏ-sādh jāge chām̐der rāṅā āloke||