মনে রয়ে গেল মনের কথা--
শুধু চোখের জল, প্রাণের ব্যথা ॥
মনে করি দুটি কথা ব'লে যাই, কেন মুখের পানে চেয়ে চলে যাই।
সে যদি চাহে মরি যে তাহে, কেন মুদে আসে আঁখির পাতা ॥
ম্লানমুখে, সখী, সে যে চলে যায়-- ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয়
বুঝিল না সে যে কেঁদে গেল-- ধুলায় লুটাইল হৃদয়লতা।
মনে রয়ে গেল
Work
Language
mane raẏe gel maner kathā--
śhudhu chokher jal, prāṇer byathā ||
mane kari duṭi kathā ba'le yāi, ken mukher pāne cheẏe chale yāi|
se yadi chāhe mari ye tāhe, ken mude āse ām̐khir pātā ||
mlānmukhe, sakhī, se ye chale yāẏ-- o tāre phirāẏe ḍeke niẏe āẏ
bujhil nā se ye kem̐de gel-- dhulāẏ luṭāil hṛdaẏaltā|