Mane rabe ki naa rabe

মনে রবে কি না রবে
Work
Language

মনে রবে কি না রবে আমারে    সে আমার মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,    অকারণে গান গাই॥
চলে যায় দিন, যতখন আছি     পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের    হাসি দেখিতে যে চাই--
                    তাই    অকারণে গান গাই॥
ফাগুনের ফুল যায় ঝরিয়া    ফাগুনের অবসানে--
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া,    আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ,    গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে না কি    এ খেলারই ভেলাটাই--
                    তাই    অকারণে গান গাই॥

mane rabe ki nā rabe āmāre    se āmār mane nāi|
kṣhaṇe kṣhaṇe āsi tab duẏāre,    akārṇe gān gāi||
chale yāẏ din, yatkhan āchhi     pathe yete yadi āsi kāchhākāchhi
tomār mukher chakit sukher    hāsi dekhite ye chāi--
                    tāi    akārṇe gān gāi||
phāguner phul yāẏ jhariẏā    phāguner absāne--
kṣhaṇiker muṭhi deẏ bhariẏā,    ār kichhu nāhi jāne|
phurāibe din, ālo habe kṣhīṇ,    gān sārā habe, theme yābe bīn,
yatkhan thāki bhare dibe nā ki    e khelāra̮i bhelāṭāi--
                    tāi    akārṇe gān gāi||