মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥
পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা
সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা--
লজ্জা দিয়ো না তারে॥
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে--
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
mane hal yen periẏe elem antabihīn path āsite tomār dbāre
marutīr hate sudhāśhyāmlim pāre||
path hate āmi gām̐thiẏā enechhi sikt yūthīr mālā
sakruṇ-nibedner-gandh ḍhālā--
lajjā diẏo nā tāre||
sajal megher chhāẏā ghanāichhe bane bane,
path-hārānor bājichhe bednā samīrṇe|
dūre hate āmi dekhechhi tomār oi bātāẏanatle nibhṛte pradīp jbale--
āmār e ām̐khi utsuk pākhi jhar̤er andhakāre||