Mane gopan kone

মনে গোপন কোণে
Work
Language

আপন-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে
দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমার হয় বানাতে॥
     এই জগতের সকাল সাঁজে   ছুটি আমার সকল কাজে,
     মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে॥
কে গো আছে ভুবন-মাঝে নিত্যশিশু আনন্দেতে,
ডাকে আমায় বিশ্বখেলায় খেলাঘরের জোগান দিতে।
     বনের হাওয়ায় সকাল-বেলা   ভাসায় সে যে গানের ভেলা,
     সেই তো কাঁপায় সুরের কাঁপন মৌমাছিদের নীল ডানাতে॥

āpan-mane gopan koṇe lekhājokhār kārakhānāte
duẏār rudhe bachan kum̐de khelnā āmār haẏ bānāte||
     ei jagter sakāl sām̐je   chhuṭi āmār sakal kāje,
     mile mile miliẏe kathā raṅe raṅe haẏ mānāte||
ke go āchhe bhuban-mājhe nityaśhiśhu ānandete,
ḍāke āmāẏ biśhbakhelāẏ khelāghrer jogān dite|
     baner hāoẏāẏ sakāl-belā   bhāsāẏ se ye gāner bhelā,
     sei to kām̐pāẏ surer kām̐pan maumāchhider nīl ḍānāte||