Man ye bale

মন যে বলে
Work
Language

মন যে বলে, চিনি চিনি যে-গন্ধ বয় এই সমীরে।
কে ওরে কয় বিদেশিনী চৈত্ররাতের চামেলিরে॥
রক্তে রেখে গেছে ভাষা,
স্বপ্নে ছিল যাওয়া-আসা--
কোন্‌ যুগে কোন্‌ হাওয়ার পথে, কোন্‌ বনে কোন্‌ সিন্ধুতীরে।
এই সুদূরে পরবাসে
ওর বাঁশি আজ প্রাণে আসে।
মোর পুরাতন দিনের পাখি
ডাক শুনে তার উঠল ডাকি,
চিত্ততলে জাগিয়ে তোলে অশ্রুজলের ভৈরবীরে॥

man ye bale, chini chini ye-gandh baẏ ei samīre|
ke ore kaẏ bideśhinī chaitrarāter chāmelire||
rakte rekhe gechhe bhāṣhā,
sbapne chhil yāoẏā-āsā--
kon‌ yuge kon‌ hāoẏār pathe, kon‌ bane kon‌ sindhutīre|
ei sudūre parbāse
or bām̐śhi āj prāṇe āse|
mor purātan diner pākhi
ḍāk śhune tār uṭhal ḍāki,
chittatle jāgiẏe tole aśhrujler bhairbīre||