মন রে ওরে মন, তুমি কোন্ সাধনার ধন!
পাই নে তোমায় পাই নে, শুধু খুঁজি সারাক্ষণ ॥
রাতের তারা চোখ না বোজে-- অন্ধকারে তোমায় খোঁজে,
দিকে দিকে বেড়ায় ডেকে দখিন-সমীরণ ॥
সাগর যেমন জাগায় ধ্বনি, খোঁজে নিজের রতনমণি,
তেমনি করে আকাশ ছেয়ে অরুণ আলো যায় যে চেয়ে--
নাম ধ'রে তোর বাজায় বাঁশি কোন্ আজানা জন ॥
মন রে ওরে
Work
Language
man re ore man, tumi kon sādhnār dhan!
pāi ne tomāẏ pāi ne, śhudhu khum̐ji sārākṣhaṇ ||
rāter tārā chokh nā boje-- andhakāre tomāẏ khom̐je,
dike dike ber̤āẏ ḍeke dakhin-samīraṇ ||
sāgar yeman jāgāẏ dhbani, khom̐je nijer ratanamṇi,
temni kare ākāśh chheẏe aruṇ ālo yāẏ ye cheẏe--
nām dha're tor bājāẏ bām̐śhi kon ājānā jan ||