মন জপ নাম শ্রীরঘুপতি রাম নব দূর্বাদলশ্যাম নয়নাভিরাম।
সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম।।
সজল-জলদ-নীল-নবঘন কান্তি
নয়নে করুণা, আননে প্রশান্তি।
নাম শরণে টুটে যায় শোক-তাপ-ভ্রান্তি, রূপ নেহারি মুরছিত কোটি কাম।।
মন জপ নাম
Work
Language
man jap nām śhrīraghupti rām nab dūrbādalaśhyām naẏanābhirām|
surāsur-kinnar-yogī-muni-ṛṣhi-nar charāchar ye nām jape abirām||
sajal-jalad-nīl-nabghan kānti
naẏane karuṇā, ānne praśhānti|
nām śharṇe ṭuṭe yāẏ śhok-tāp-bhrānti, rūp nehāri murchhit koṭi kām||