Man hate prem yetechhe

মন হতে প্রেম যেতেছে
Work
Language

মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।
শিথিল কপোল, মলিন নয়ন, তুষারধবল কেশ।
পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি --
বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত বাণী।
গীতিময়ী মোর সহচরী বীণা, হইল বিদায় নিতে।
আর কি পারিবি ঢালিবারে তুই অমৃত আমার চিতে।
তবু একবার, আর একবার, ত্যজিবার আগে প্রাণ
মরিতে মরিতে গাইয়া লইব সাধের সে-সব গান।
দুলিবে আমার সমাধি-উপরে তরুগণ শাখা তুলি --
বনদেবতারা গাহিবে তখন মরণের গানগুলি॥

man hate prem yetechhe śhukāẏe, jīban hatechhe śheṣh|
śhithil kapol, malin naẏan, tuṣhāradhbal keśh|
pāśhete āmār nīrbe par̤iẏā ayatne bīṇākhāni --
bājābār bal nāhik e hāte, jar̤imājr̤it bāṇī|
gītimaẏī mor sahachrī bīṇā, ha̮il bidāẏ nite|
ār ki pāribi ḍhālibāre tui amṛt āmār chite|
tabu ekbār, ār ekbār, tyajibār āge prāṇ
marite marite gāiẏā la̮ib sādher se-sab gān|
dulibe āmār samādhi-upre tarugaṇ śhākhā tuli --
banadebtārā gāhibe takhan marṇer gānguli||