মহানন্দে হেরো গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা
জগতপথে পশুপ্রাণী রবি শশী তারা।।
তাঁহা হতে নামে জড়জীবনমনপ্রবাহ।
তাঁহারে খুঁজিয়া চলেছে ছুটিয়া অসীম সৃজনধারা।।
মহানন্দে হেরো গো সবে
Work
Language
mahānande hero go sabe gītarbe chale śhrāntihārā
jagatapthe paśhuprāṇī rabi śhaśhī tārā||
tām̐hā hate nāme jar̤ajībanamanaprabāh|
tām̐hāre khum̐jiẏā chalechhe chhuṭiẏā asīm sṛjandhārā||