Aamaar e duti chokh

আমার এ দুটি চোখ
Language

আমার এ দুটি চোখ পাথর তো নয়,
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।।

আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।।

শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে
কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।

āmār e duṭi chokh pāthar to naẏ,
tabu ken kṣhaẏe kṣhaẏe yāẏ
kakhno nadīr mat tomār pather pāne
baẏe baẏe yāẏ||

āmito bāgān na̮i tabu ken phoṭe phul
phāgune phire āse bhramrer mat bhul
kat baraṣhāẏ āmār hṛdaẏ śhudhu megh haẏe yāẏ||

śhunite chāinā gān tabu sur phire āse
sbapner bām̐śhī bāje jībner bāro māse
kat rātrite āmār pradīp śhudhu jbale jbale yāẏ||