Haajaar maner kaachhe prashn rekhe

হাজার মনের কাছে প্রশ্ন রেখে
Language

হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ফুলে যা সৌরব

আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।।

hājār maner kāchhe praśhn rekhe
ekṭi kathāi jenechhi āmi
pṛthibīte prem bale kichhui nei||

tabuo mānuṣh kare hṛdaẏer gaurab
bale prem seito phule yā saurab

āmi bali michhe sab mānuṣher jany|
phuler mat man mānuṣher nei
pṛthibīte prem bale kichhui nei||

nijer hāter gar̤ā sbārther śhṛṁkhal
haẏe gechhe ājto pṛthibīr sambal
yārā chāẏ chirdin cheẏe tārā dhany
āsle debār kāro kichhu ār nei
pṛthibīte prem bale kichhui nei||