মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার এ তনু মন
আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ।
মঙ্গালস ও আঁখি তব, সাকি, দিল দোলা প্রাণে।।
বাদল-ছাওয়া এ গুল-বাগিচায় বুলবুল কাঁদে গজল গানে।।
গোলাবী গুলের নেশা ছিল মোর ফুলেল ফাগুনে।
শুকায়ে গিয়াছে ফুলবন, নাই গোলাব গুলিস্তানে।।
শুনি, সাকি তোমার কাছে ব্যথা ভোলার দারু আছে-
হিয়া কোন অমিয়া যাচে জান তুমি, খোদা জানে।।
দুখের পশরা লয়ে বিফল কাঁদিয়া বৃথা (সাকি)।
সকলি গিয়াছে যখন যাক ঈমান শ্যরাব পানে।।
madir ām̐khir sudhāẏ sāki ḍubāo āmār e tanu man
ājike teাmāẏ o āmāẏ bednār bāsar jāgraṇ|
maṅgālas o ām̐khi tab, sāki, dil deাlā prāṇe||
bādal-chhāoẏā e gul-bāgichāẏ bulbul kām̐de gajal gāne||
geাlābī guler neśhā chhil meাra phulel phāgune|
śhukāẏe giẏāchhe phulban, nāi geাlāb gulistāne||
śhuni, sāki teাmār kāchhe byathā bheাlār dāru āchhe-
hiẏā keাna amiẏā yāche jān tumi, kheাdā jāne||
dukher paśhrā laẏe biphal kām̐diẏā bṛthā (sāki)|
sakli giẏāchhe yakhan yāk īmān śhyarāb pāne||