মদিনায় যাবি কে আয় আয়।
উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহারে দরওয়াজায়।।
হিজরাত ক’রে যে দেশে
ঠাঁই পেলেন হজরত এসে
খেলিতেন যথায় হেসে হাসান হোসেন ফাতেমায়।।
হজরতের চার আসহাব যথা করলেন খেলাফত,
মসজিদে যাঁর প্রিয় মোহাম্মদ করতেন এবাদত;
ফুটল যথায় প্রথম ধীর খালেদের হিম্মত,
খোশ এলেহান দিতেন আজান বেলাল যথায়।।
যার পথের ধূলির মাঝে
নবীজীর চরণের ছোঁয়া বাজে,
তৌহিদেরি ধ্বনি বাজে যার আসমানে, যার লু হাওয়ায়।।
মদিনায় যাবি কে আয় আয়
Work
Language
madināẏ yābi ke āẏ āẏ|
ur̤il niśhān diner biṣhāṇ bājil yāhāre daraoẏājāẏ||
hijrāt ka’re ye deśhe
ṭhām̐i pelen hajrat ese
kheliten yathāẏ hese hāsān heাsen phātemāẏ||
hajarter chār āshāb yathā karlen khelāphat,
masjide yām̐r priẏ meাhāmmad karten ebādat;
phuṭal yathāẏ pratham dhīr khāleder himmat,
kheাśha elehān diten ājān belāl yathāẏ||
yār pather dhūlir mājhe
nabījīr charṇer chheাm̐ẏā bāje,
teৗhideri dhbani bāje yār āsmāne, yār lu hāoẏāẏ||