Madhyadiner bijan baataayane

মধ্যদিনের বিজন বাতায়নে
Work
Language

মধ্যদিনের বিজন বাতায়নে
ক্লান্তি-ভরা কোন্‌ বেদনার মায়া   স্বপ্নাভাসে ভাসে মনে-মনে॥
কৈশোরে যে সলাজ কানাকানি   খুঁজেছিল প্রথম প্রেমের বাণী
আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায়   মর্মরিছে গহন বনে বনে॥
যে নৈরাশা গভীর অশ্রুজলে   ডুবেছিল বিস্মরণের তলে
আজ কেন সেই বনযূথীর বাসে   উচ্ছ্বসিল মধুর নিশ্বাসে,
সারাবেলা চাঁপার ছায়ায় ছায়ায়   গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে॥

madhyadiner bijan bātāẏane
klānti-bharā kon‌ bednār māẏā   sbapnābhāse bhāse mane-mane||
kaiśhore ye salāj kānākāni   khum̐jechhil pratham premer bāṇī
āj ken tāi tapt hāoẏāẏ hāoẏāẏ   marmarichhe gahan bane bane||
ye nairāśhā gabhīr aśhrujle   ḍubechhil bismarṇer tale
āj ken sei banayūthīr bāse   uchchhbasil madhur niśhbāse,
sārābelā chām̐pār chhāẏāẏ chhāẏāẏ   guñjariẏā oṭhe kṣhaṇe kṣhaṇe||