মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে–
যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে ।
যায় যে জনা সেই শুধু যায়, ফুল ফোটা তো ফুরোয় না হায়–
ঝরবে যে ফুল সেই কেবলই ঝরে পড়ে বেলাশেষে ।।
যখন আমি ছিলেম কাছে তখন কত দিয়েছি গান–
এখন আমার দূরে যাওয়া, এরও কি গো নাই কোনো দান ।
পুষ্পবনের ছায়ায় ঢেকে এই আশা তাই গেলেম রেখে–
আগুন-ভরা ফাগুনকে তোর কাঁদায় যেন আষাঢ় এসে ।।
madhuṛtu nity haẏe ra̮il tomār madhur deśhe–
yāoẏā-āsār kānnāhāsi hāoẏāẏ sethā ber̤āẏ bhese |
yāẏ ye janā sei śhudhu yāẏ, phul phoṭā to phuroẏ nā hāẏ–
jharbe ye phul sei kebala̮i jhare par̤e belāśheṣhe ||
yakhan āmi chhilem kāchhe takhan kat diẏechhi gān–
ekhan āmār dūre yāoẏā, erao ki go nāi kono dān |
puṣhpabner chhāẏāẏ ḍheke ei āśhā tāi gelem rekhe–
āgun-bharā phāgunke tor kām̐dāẏ yen āṣhār̤h ese ||