মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ--
ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥
দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে
মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ॥
সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে
অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে।
এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়
শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ॥
madhur, tomār śheṣh ye nā pāi prahar hal śheṣh--
bhuban jur̤e ra̮il lege ānand-ābeśh ||
dinānter ei ek konāte sandhyāmegher śheṣh sonāte
man ye āmār guñjarichhe kothāẏ niruddeśh ||
sāẏantaner klānt phuler gandh hāoẏār 'pare
aṅgabihīn āliṅgane sakal aṅg bhare|
ei godhulir dhūsarimāẏ śhyāmal dharār sīmāẏ sīmāẏ
śhuni bane banāntare asīm gāner reśh ||