মধুর আরতি তব বিশ্বসভাতে
নিত্য হেরি নাথ সন্ধ্যায় প্রভাতে।।
চন্দ্র, সূর্য, দীপ গগন-থালা
শ্বেত মেঘ-চন্দন, তারার মালা
মলয় সমীর পূজা-ধূপের গন্ধ
ঝরা ফুল-অঞ্জলি ধরণীর হাতে।।
শঙ্খ বাজায় তব সাগর-কল্লোল
বজ্র রবে ঘন ঘন্টার রোল
বিগ্রহ নিখিল সৃষ্টি-আঙিনায়।
(তব) শান্ত সত্ব-পাখা প্রণব-ওঙ্কার
ঝমঝম বৃষ্টিতে ঝাঁঝর ঝঙ্কার।
দেবদাসী সম কোটি গ্রহ ঘুরে ঘুরে
তোমার বন্দনা-নৃত্যে মাতে।।
মধুর আরতি তব বিশ্ব সভাতে
Work
Language
madhur ārti tab biśhbasbhāte
nity heri nāth sandhyāẏ prabhāte||
chandr, sūry, dīp gagan-thālā
śhbet megh-chandan, tārār mālā
malaẏ samīr pūjā-dhūper gandh
jharā phul-añjali dharṇīr hāte||
śhaṅkh bājāẏ tab sāgar-kalleাla
bajr rabe ghan ghanṭār reাla
bigrah nikhil sṛṣhṭi-āṅināẏ|
(tab) śhānt satb-pākhā praṇab-oṅkār
jhamjham bṛṣhṭite jhām̐jhar jhaṅkār|
debdāsī sam keাṭi grah ghure ghure
teাmār bandanā-nṛtye māte||