মায়া লাগাইছে
পিড়িতি শিখাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিড়িতের জ্বালা
যেন ইটের ভাটায় দিয়া কয়লা - আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
আমি কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার
প্রাণ বন্ধের পিড়িতে আমার - পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
কুল-নাশা পিড়িতের নেশায় - কুল-মান গেছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
মায়া লাগাইছে
Work
Language
māẏā lāgāichhe
pir̤iti śhikhāichhe
kī jādu kariẏā bandhe māẏā lāgāichhe
base bhābi nirālā
āge to jāninā bandher pir̤iter jbālā
yen iṭer bhāṭāẏ diẏā kaẏalā - āgun jbālāichhe
deoẏānā bānāichhe
kī jādu kariẏā bandhe māẏā lāgāichhe
āmi kī balib ār?
bichchheder anle pur̤e kalijā āṅgār
prāṇ bandher pir̤ite āmār - pāgal karechhe
deoẏānā bānāichhe
kī jādu kariẏā bandhe māẏā lāgāichhe
bāul ābdul karim gāẏ
bhulite pārinā āmār mane yāre chāẏ
kul-nāśhā pir̤iter neśhāẏ - kul-mān gechhe
deoẏānā bānāichhe
kī jādu kariẏā bandhe māẏā lāgāichhe