Maatir pradeepkhaani aachhe

মাটির প্রদীপখানি আছে
Work
Language

মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে,
সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব'লে॥
সেই আলোটি নিমেষহত    প্রিয়ার ব্যাকুল চাওয়ার মতো,
সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে॥
সেই আলোটি নেবে জ্বলে    শ্যামল ধরার হৃদয়তলে,
সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় কাঁপে পলে পলে।
নামল সন্ধ্যাতারার বাণী    আকাশ হতে আশিস আনি,
অমরশিখা আকুল হল মর্তশিখায় উঠতে জ্ব'লে॥

māṭir pradīpkhāni āchhe māṭir gharer kole,
sandhyātārā tākāẏ tāri ālo dekhbe ba'le||
sei āloṭi nimeṣhhat    priẏār byākul chāoẏār mato,
sei āloṭi māẏer prāṇer bhaẏer mato dole||
sei āloṭi nebe jbale    śhyāmal dharār hṛdaẏatle,
sei āloṭi chapal hāoẏāẏ byathāẏ kām̐pe pale pale|
nāmal sandhyātārār bāṇī    ākāśh hate āśhis āni,
amarśhikhā ākul hal martaśhikhāẏ uṭhte jba'le||