মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে?
তারা যে করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে ॥
করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু
যদি বা দেয় সে কিছু অবহেলে--
তবু কি এমনি করে ফিরব ওরে আপন মায়ের প্রসাদ ফেলে?।
কিছু মোর নেই ক্ষমতা সে যে ঘোর মিথ্যে কথা,
এখনো হয় নি মরণ শক্তিশেলে--
আমাদের আপন শক্তি আপন ভক্তি চরণে তোর দেব মেলে ॥
নেব গো মেগে-পেতে যা আছে তোর ঘরেতে,
দে গো তোর আঁচল পেতে চিরকেলে--
আমাদের সেইখেনে মান, সেইখেনে প্রাণ, সেইখেনে দিই হৃদয় ঢেলে ॥
mā ki tui parer dbāre pāṭhābi tor gharer chhele?
tārā ye kare helā, māre ḍhelā, bhikṣhājhuli dekhte pele ||
karechhi māthā nichu, chalechhi yāhār pichhu
yadi bā deẏ se kichhu abhele--
tabu ki emni kare phirab ore āpan māẏer prasād phele?|
kichhu mor nei kṣhamtā se ye ghor mithye kathā,
ekhno haẏ ni maraṇ śhaktiśhele--
āmāder āpan śhakti āpan bhakti charṇe tor deb mele ||
neb go mege-pete yā āchhe tor gharete,
de go tor ām̐chal pete chirkele--
āmāder seikhene mān, seikhene prāṇ, seikhene dii hṛdaẏ ḍhele ||