মা,আমি তোর কী করেছি।
শুধু তোরে জন্ম ভ’রে মা বলে রে ডেকেছি।।
চিরজীবন পাষাণী রে, ভাসালি আঁখিনীরে—
চিরজীবন দুঃখানলে দহেছি।।
আঁধার দেখে তরাসেতে চাহিলাম তোর কোলে যেতে—
সন্তানেরে কোলে তুলে নিলি নে।
মা-হারা সন্তানের মতো কেঁদে বেড়াই অবিরত—
এ চোখের জল মুছায়ে তো দিলি নে।
ছেলের প্রাণে ব্যথা দিয়ে যদি,মা,তোর জুড়ায় হিয়ে
ভালো ভালো,তাই তবে হোক—
অনেক দুঃখ সয়েছি।।
mā,āmi tor kī karechhi|
śhudhu tore janm bha’re mā bale re ḍekechhi||
chirajīban pāṣhāṇī re, bhāsāli ām̐khinīre—
chirajīban duḥkhānle dahechhi||
ām̐dhār dekhe tarāsete chāhilām tor kole yete—
santānere kole tule nili ne|
mā-hārā santāner mato kem̐de ber̤āi abirat—
e chokher jal muchhāẏe to dili ne|
chheler prāṇe byathā diẏe yadi,mā,tor jur̤āẏ hiẏe
bhālo bhālo,tāi tabe hok—
anek duḥkh saẏechhi||