Maa

মা
Work
Year
Language

শহর ছেড়ে অনেক দুরে
অজানা এক গাঁয়ের পথে
মা নামের এক ছোট্ট কথা
হারিয়ে গেছে কুটির ঘরে
আজো কেন খুঁজি তাঁরে
সেই কুটিরের অন্ধকারে ।
পথ চেয়ে হায় থাকতো সে যে
সেই সে ভিক্ষারিনীর বেশে
দেইনি দেখা কইনি কথা
ডাকি নি মা ভালবেসে
কিসের মায়ায় কোন ছলনায়
দিলাম পাড়ি কোন বিদেশে ।
আজ সে মায়ার জাল কেটেছে
নি:শ্ব আমি সব হারিয়ে
তাইতো এলাম তাঁরি খোঁজে
তাঁর সে ভাঙা কুটির দ্বারে
আজ কেন কেউ জেগে নেই
তাঁরি মতন পথটি চেয়ে ।

śhahar chher̤e anek dure
ajānā ek gām̐ẏer pathe
mā nāmer ek chhoṭṭ kathā
hāriẏe gechhe kuṭir ghare
ājo ken khum̐ji tām̐re
sei kuṭirer andhakāre |
path cheẏe hāẏ thākto se ye
sei se bhikṣhārinīr beśhe
deini dekhā ka̮ini kathā
ḍāki ni mā bhālbese
kiser māẏāẏ kon chhalanāẏ
dilām pār̤i kon bideśhe |
āj se māẏār jāl keṭechhe
ni:śhba āmi sab hāriẏe
tāito elām tām̐ri khom̐je
tām̐r se bhāṅā kuṭir dbāre
āj ken keu jege nei
tām̐ri matan pathṭi cheẏe |