Maa

মা
Year
Language

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলঙ্কারে রূপলী রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া
এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা
মা গো মা ও মা
এই পৃথিবীর এতো আলো
এতো যে সুন্দর
জীবনের স্পন্দনে
এতো আনন্দ
জেনেছি সেতো শুধু
তোমারই জন্যে
ও গো মা
সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া
গাঙচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডোবে সাগরের বুকে
এই সবই তো সুন্দর
এ জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর
আমার মা

ākāśh jur̤e ki sundar tārā
hīrer alaṅkāre rūplī rūpsī
chām̐der āloẏ mṛdu ṭhānḍā hāoẏā
gāchher chhāẏāẏ gabhīr māẏā
ei saba̮i to sundar
e jībner ānand
tār thekeo sundar
āmār mā
mā go mā o mā
ei pṛthibīr eto ālo
eto ye sundar
jībner spandane
eto ānand
jenechhi seto śhudhu
tomāra̮i janye
o go mā
sāgrer nīle praśhāntir chhom̐ẏā
elomelo ḍheuẏe dāmāl hāoẏā
gāṅachiler ghare pherār ḍāke
sūry ḍobe sāgrer buke
ei saba̮i to sundar
e jībner ānand
tār thekeo sundar
āmār mā