বাপ মরা অসহায় একটি ছেলে,
ঘরকুনো স্বভাবের পড়ুয়া সে যে।
খোঁজ নেই এলাকার দুর্ঘটনায়,
থমথমে চারিদিক সন্ধাবেলায়।
দলাদলি- রেষারেষি ফলাফল খুন
এলাকায় এলোমেলো সবার জীবন।
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমান তালে ।
স্বপ্নটা ভেঙ্গে গেলো সেই ছেলের,
নিরপরাধ হয়েও অপরাধী হয়েছে।
সবাই জানে ফিরে আসবে একদিন
টকটকে লাল চোখ জোড়া ক্ষোভ নিয়ে।
দলাদলি রেষারেষি আবার শুরু হবে,
আবারও শান্ত কোন ছেলে চলে যাবে জেলে।
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমান তালে ।
প্রতীক্ষায় বসে আছে তার মা,
ছেলের ফেরার পথে তাকিয়ে থাকা।
হঠাৎ বুকেতে জাগে ভীষণ ব্যথা,
অশুভ চিন্তা মনে হৃদয় কাদায়।
ব্যাকুল মায়ের মন মানেনা বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন।
bāp marā asahāẏ ekṭi chhele,
gharkuno sbabhāber par̤uẏā se ye|
khom̐j nei elākār durghaṭanāẏ,
thamathme chāridik sandhābelāẏ|
dalādli- reṣhāreṣhi phalāphal khun
elākāẏ elomelo sabār jīban|
lokjan kame gechhe rāstāghāṭe
dharādhri chalchhe samān tāle |
sbapnaṭā bheṅge gelo sei chheler,
niraprādh haẏeo aprādhī haẏechhe|
sabāi jāne phire āsbe ekdin
ṭakaṭke lāl chokh jor̤ā kṣhobh niẏe|
dalādli reṣhāreṣhi ābār śhuru habe,
ābārao śhānt kon chhele chale yābe jele|
lokjan kame gechhe rāstāghāṭe
dharādhri chalchhe samān tāle |
pratīkṣhāẏ base āchhe tār mā,
chheler pherār pathe tākiẏe thākā|
haṭhāt bukete jāge bhīṣhaṇ byathā,
aśhubh chintā mane hṛdaẏ kādāẏ|
byākul māẏer man mānenā bāraṇ
kothāẏ hāriẏechhe tār āpanjan|