যেখানে রূপের প্রভা নয়ন-লোভা
সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা ।
যেখানে রসিকসভা পরম-শোভা
সেখানে এমন রসের ঝোলা কে ঠাকুরদাদা ।
যেখানে গলাগলি কোলাকুলি
তোমারি বেচা-কেনা সেই হাটে,
পড়ে না পদধূলি পথ ভুলি
যেখানে ঝগড়া করে ঝগ্ড়াটে ।।
যেখানে ভোলাভুলি খোলাখুলি
সেখানে তোমার মতন খোলা কে ঠাকুরদাদা ।।
yekhāne rūper prabhā naẏan-lobhā
sekhāne tomār matan bholā ke ṭhākurdādā |
yekhāne rasikasbhā param-śhobhā
sekhāne eman raser jholā ke ṭhākurdādā |
yekhāne galāgli kolākuli
tomāri bechā-kenā sei hāṭe,
par̤e nā paddhūli path bhuli
yekhāne jhagr̤ā kare jhagr̤āṭe ||
yekhāne bholābhuli kholākhuli
sekhāne tomār matan kholā ke ṭhākurdādā ||