ললিত লবঙ্গলতা দোলে মলয়সমীরে এলনা কৃষ্ণ কেন
ললিত লবঙ্গলতা দোলে মলয়সমীরে,
এলনা কৃষ্ণ কেন কোকিল কূজিত কুঞ্জ-কুটীরে?
নাচিছে কলাপ সরস বসন্তে
চুমিছে ধরণী আকাশে দিগন্তে
মদন দহিছে বিরহিণীরে।
অঙ্গের মৃগমদ সৌরভ,
কাঁদিছে হয়ে হত গৌরব।
ভাসিছে নয়নে নয়নানন্দ
চন্দনে চর্চিত পিয়া মুখ চন্দ
আসেনা শ্রবণে মধুমুরলীরে।
lalit labaṅgaltā dole malaẏasmīre,
elnā kṛṣhṇ ken kokil kūjit kuñj-kuṭīre?
nāchichhe kalāp saras basante
chumichhe dharṇī ākāśhe digante
madan dahichhe birahiṇīre|
aṅger mṛgmad saurabh,
kām̐dichhe haẏe hat gaurab|
bhāsichhe naẏane naẏanānand
chandane charchit piẏā mukh chand
āsenā śhrabṇe madhumurlīre|