Laal dopaattaa ange aamaar

লাল দোপাট্টা অঙ্গে আমার
Work
Year
Language

লাল দোপাট্টা অঙ্গে আমার থাকতে চায় না রে।
বন্ধু আমার ও দরিয়া রাখ না আমায় তুই ধরিয়া
জুড়িয়ে দে মোর যৌবন জ্বালা আদর সোহাগ করে
ও ও ও …. আদর সোহাগ করে।।

মনে আমার লাগে কাঁপন।
দেখি যখন ঢেউয়ের নাচন

কে করেছে তাবিজ তো না
যাদুকরের নাম জানি না।

নাইতে আসার ছল করে তাই আসি চুপিসারে।
বন্ধু আমার ও দরিয়া রাখ না আমায় তুই ধরিয়া
জুড়িয়ে দে মোর যৌবন জ্বালা আদর সোহাগ করে।।
আমি নাকি হবো দুলহান।
আব্বা আমার তাই পেরেশান

দুলা আসবে ঘোড়ায় চড়ে
নেবে আমার কবুল করে।

দুলহান হবার তালিমটা তুই
বুঝিয়ে দে আমায়।

বন্ধু আমার ও দরিয়া রাখ না আমায় তুই ধরিয়া
জুড়িয়ে দে মোর যৌবন জ্বালা আদর সোহাগ করে।।

lāl dopāṭṭā aṅge āmār thākte chāẏ nā re|
bandhu āmār o dariẏā rākh nā āmāẏ tui dhariẏā
jur̤iẏe de mor yauban jbālā ādar sohāg kare
o o o …. ādar sohāg kare||

mane āmār lāge kām̐pan|
dekhi yakhan ḍheuẏer nāchan

ke karechhe tābij to nā
yādukrer nām jāni nā|

nāite āsār chhal kare tāi āsi chupisāre|
bandhu āmār o dariẏā rākh nā āmāẏ tui dhariẏā
jur̤iẏe de mor yauban jbālā ādar sohāg kare||
āmi nāki habo dulhān|
ābbā āmār tāi pereśhān

dulā āsbe ghor̤āẏ char̤e
nebe āmār kabul kare|

dulhān habār tālimṭā tui
bujhiẏe de āmāẏ|

bandhu āmār o dariẏā rākh nā āmāẏ tui dhariẏā
jur̤iẏe de mor yauban jbālā ādar sohāg kare||