কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে।
ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে॥
চকিত চোখের অশ্রুসজল বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল--
কোথা সে পথের শেষ কোন্ সুদূরের দেশ
সবাই তোমায় তাই পুছে॥
বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা।
তোমার লগন যায় সে কখন, মালা গেঁথে আমি রই একা।
"এসো এসো এসো' আঁখি কয় কেঁদে। তৃষিত বক্ষ বলে "রাখি বেঁধে'
যেতে যেতে, ওগো প্রিয়, কিছু ফেলে রেখে দিয়ো
ধরা দিতে যদি নাই রুচে॥
kusume kusume charaṇachihn diẏe yāo, śheṣhe dāo muchhe|
ohe chañchal, belā nā yete khelā ken tab yāẏ ghuche||
chakit chokher aśhrusjal bedanāẏ tumi chhum̐ẏe chhum̐ẏe chal--
kothā se pather śheṣh kon sudūrer deśh
sabāi tomāẏ tāi puchhe||
bām̐śhrir ḍāke kum̐r̤i dhare śhākhe, phul yabe phoṭe nāi dekhā|
tomār lagan yāẏ se kakhan, mālā gem̐the āmi ra̮i ekā|
"eso eso eso' ām̐khi kaẏ kem̐de| tṛṣhit bakṣh bale "rākhi bem̐dhe'
yete yete, ogo priẏ, kichhu phele rekhe diẏo
dharā dite yadi nāi ruche||