কৃষ্ণচুড়া লাল হয়েছে ফুলে ফুলে
কৃষ্ণ চুড়া লাল হয়েছে ফুলে ফুলে
তুমি আসবে বলে।।
রঙ্গধনুটা মেঘ ছুয়েছে আকাশ নীলে
তুমি আসবে বলে
রূপালী ঢেউ খেলে নদীর জলে
পায়ে পায়ের কাছে
তুমি আসবে বলে।।
বলেছিলে আসবে তুমি সেদিন
এই পৃথিবীটা হবে যখনি রঙ্গীন।।
ফুলে ঝরে পথটাতো হারালো অতলে
রাত জাগা চোখ দুটো সাজি কাজলে
পায়ে পায়ের কাছে
তুমি আসবে বলে।।
আসলে না কেন কি সেই কারণ
মন তোমাকে মনে করেছে ধারণ।।
কথা গুলো বানানো কি ছিল সব আসলে
না পাওয়ার বেদনা মনে অনলে
পায়ে পায়ের কাছে
তুমি আসবে বলে।।
kṛṣhṇ chur̤ā lāl haẏechhe phule phule
tumi āsbe bale||
raṅgadhnuṭā megh chhuẏechhe ākāśh nīle
tumi āsbe bale
rūpālī ḍheu khele nadīr jale
pāẏe pāẏer kāchhe
tumi āsbe bale||
balechhile āsbe tumi sedin
ei pṛthibīṭā habe yakhni raṅgīn||
phule jhare pathṭāto hārālo atle
rāt jāgā chokh duṭo sāji kājle
pāẏe pāẏer kāchhe
tumi āsbe bale||
āsle nā ken ki sei kāraṇ
man tomāke mane karechhe dhāraṇ||
kathā gulo bānāno ki chhil sab āsle
nā pāoẏār bednā mane anle
pāẏe pāẏer kāchhe
tumi āsbe bale||