Adrshy rabi

অদৃশ্য রবি
Language

যখনই তৃপ্ত মৃত্তিকায় সুর ঝড়ে, একাকী

প্রথম প্রহরে মেঘে ঢাকা আকাশ কেন শূন্যতায়

যখন চাদর জড়ানো ঘুম চোখে

ঝপসা আলো পর্দার ফাঁকে

কেন স্বপ্ন খুঁজি অবচেতন চেতনায়

কেউ এসে বলে দাও

আজও খুঁজে যাই নোনাজল কোমল অধরে

বিষুবরেখার দু’পাশে স্বপ্নের পরিধিতে

সূর্যটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা আজ আমার

নিঃসঙ্গতাকে বাজী রেখে আজও আমি আমার

যখনই দৃষ্টি পড়ে বন্ধুযুগল প্রেমাসনে

মনের খোড়াক হয়ে আপন কাছে প্রশ্ন জাগে

যখন সুখের পাঁজরে বাঁধ ভাঙ্গে

নিষ্ঠুর পরিহাস কেঁদে ফেলে

কেন হারিয়ে যায় পরিচিত পরিণতি

কেউ এসে বলে দাও!

yakhana̮i tṛpt mṛttikāẏ sur jhar̤e, ekākī

pratham prahre meghe ḍhākā ākāśh ken śhūnyatāẏ

yakhan chādar jar̤āno ghum chokhe

jhapsā ālo pardār phām̐ke

ken sbapn khum̐ji abachetan chetanāẏ

keu ese bale dāo

ājao khum̐je yāi nonājal komal adhre

biṣhubarekhār du’pāśhe sbapner paridhite

sūryaṭāke sākṣhī rekhe pratijñā āj āmār

niḥsaṅgatāke bājī rekhe ājao āmi āmār

yakhana̮i dṛṣhṭi par̤e bandhuyugal premāsne

maner khor̤āk haẏe āpan kāchhe praśhn jāge

yakhan sukher pām̐jre bām̐dh bhāṅge

niṣhṭhur parihās kem̐de phele

ken hāriẏe yāẏ parichit pariṇti

keu ese bale dāo!