কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে।
অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥
তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে,
আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে,
তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥
কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে--
পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে।
তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে,
তার আলো যে সকল পথের ধারে ধারে,
তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥
kothāẏ phiris param śheṣher anbeṣhṇe|
aśheṣh haẏe sei to āchhe ei bhubne||
tāri bāṇī du hāt bār̤āẏ śhiśhur beśhe,
ādho bhāṣhāẏ ḍāke tomār buke ese,
tāri chhom̐oẏā legechhe oi kusumabne||
kothāẏ phiris gharer loker anbeṣhṇe--
par haẏe se deẏ ye dekhā kṣhaṇe kṣhaṇe|
tār bāsā-ye sakal gharer bāhir-dbāre,
tār ālo ye sakal pather dhāre dhāre,
tāhāri rūp gopan rūpe jane jane||