কোথা হতে শুনতে যেন পাই--,
আকাশে আকাশে বলে 'যাই'॥
পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে ওঠে দীর্ঘশ্বাসে
'হায়, তারা নাই, তারা নাই'॥
কত দিনের কত ব্যথা হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা।
চলে যাওয়ার পথ যে দিকে সে দিক-পানে অনিমিখে
আজ ফিরে চাই, ফিরে চাই॥
কোথা হতে শুনতে
Work
Language
kothā hate śhunte yen pāi--,
ākāśhe ākāśhe bale 'yāi'||
pātāẏ pātāẏ ghāse ghāse jege oṭhe dīrghaśhbāse
'hāẏ, tārā nāi, tārā nāi'||
kat diner kat byathā hāoẏāẏ chhar̤āẏ byākultā|
chale yāoẏār path ye dike se dik-pāne animikhe
āj phire chāi, phire chāi||