কোথা হতে বাজে প্রেমবেদনা রে!
ধীরে ধীরে বুঝি অন্ধকারঘন
হৃদয়-অঙ্গনে আসে সখা মম ॥
সকল দৈন্য তব দূর করো ওরে,
জাগো সুখে ওরে প্রাণ।
সকল প্রদীপ তব জ্বালো রে, জ্বালো রে--
ডাকো আকুল স্বরে "এসো হে প্রিয়তম' ॥
কোথা হতে বাজে
Work
Language
kothā hate bāje premabednā re!
dhīre dhīre bujhi andhakārghan
hṛdaẏ-aṅgane āse sakhā mam ||
sakal dainy tab dūr karo ore,
jāgo sukhe ore prāṇ|
sakal pradīp tab jbālo re, jbālo re--
ḍāko ākul sbare "eso he priẏatam' ||