Kool theke mor

কূল থেকে মোর
Work
Language

কূল থেকে মোর গানের তরী    দিলেম খুলে,
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম      পালটি তুলে ॥
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে
             সেখানে নয়,
যেখানে ঐ গ্রামের বধূ    আসে জলে
             সেখানে নয়,
যেখানে নীল মরণলীলা    উঠছে দুলে
সেখানে মোর গানের তরী    দিলেম খুলে ॥
এবার, বীণা, তোমায় আমায়     আমরা একা--
অন্ধকারে নাইবা কারে    গেল দেখা॥
কুঞ্জবনের শাখা হতে       যে ফুল তোলে
             সে ফুল এ নয়,
বাতায়নের লতা হতে       যে ফুল দোলে
             সে ফুল এ নয়--
দিশাহারা আকাশ-ভরা    সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী      দিলেম খুলে ॥

kūl theke mor gāner tarī    dilem khule,
sāgar-mājhe bhāsiẏe dilem      pālṭi tule ||
yekhāne ai kokil ḍāke chhāẏātle
             sekhāne naẏ,
yekhāne ai grāmer badhū    āse jale
             sekhāne naẏ,
yekhāne nīl maraṇlīlā    uṭhchhe dule
sekhāne mor gāner tarī    dilem khule ||
ebār, bīṇā, tomāẏ āmāẏ     āmrā ekā--
andhakāre nāibā kāre    gel dekhā||
kuñjabner śhākhā hate       ye phul tole
             se phul e naẏ,
bātāẏaner latā hate       ye phul dole
             se phul e naẏ--
diśhāhārā ākāśh-bharā    surer phule
sei dike mor gāner tarī      dilem khule ||