কূল ভেঙ্গেছে যে নদীর
সেই নদীতো বুঝেছে
জীবন যাহার কূল ছেড়ে আজ
অকূলে পথ ধরেছে
সেজন বুঝেছে।।
নিঃস্বের নিঃস্ব আমি
হয়ে গেছি শেষের শেষ
আধাঁরে খুঁজে ফিরি
বিশ্বাসের অবশেষ ।
জীবন যাহার উল্টো স্রোতের
ভাটায় পড়েছে ।।
শূন্যের ও মাঝে আমি
খুঁজে ফিরি সম্ভাবনা
জানি আমার আশার আলো
জ্বলেও আর জ্বলবে না ।
জীবন যাহার শুকনো পাতার
মরমরে সুর তুলেছে।।
kūl bheṅgechhe ye nadīr
sei nadīto bujhechhe
jīban yāhār kūl chher̤e āj
akūle path dharechhe
sejan bujhechhe||
niḥsber niḥsb āmi
haẏe gechhi śheṣher śheṣh
ādhām̐re khum̐je phiri
biśhbāser abśheṣh |
jīban yāhār ulṭo sroter
bhāṭāẏ par̤echhe ||
śhūnyer o mājhe āmi
khum̐je phiri sambhābnā
jāni āmār āśhār ālo
jbaleo ār jbalbe nā |
jīban yāhār śhukno pātār
maramre sur tulechhe||