Kon shubhakhne

কোন্ শুভখনে
Work
Language

কোন্‌ শুভখনে উদিবে নয়নে   অপরূপ রূপ-ইন্দু
চিত্তকুসুমে ভরিয়া উঠিবে   মধুময় রসবিন্দু ॥
নব- নন্দনতানে   চিরবন্দনগানে
উৎসববীণা মন্দমধুর   ঝঙ্কৃত হবে প্রাণে--
নিখিলের পানে উথলি উঠিবে   উতলা চেতনাসিন্ধু।
জাগিয়া রহিবে রাত্রি   নিবিড়মিলনদাত্রী,
মুখরিয়া দিক চলিবে পথিক   অমৃতসভার যাত্রী--
গগনে ধ্বনিবে "নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু' ॥

kon‌ śhubhakhne udibe naẏane   aprūp rūp-indu
chittakusume bhariẏā uṭhibe   madhumaẏ rasabindu ||
nab- nandantāne   chirabandangāne
utsabbīṇā mandamdhur   jhaṅkṛt habe prāṇe--
nikhiler pāne uthli uṭhibe   utlā chetanāsindhu|
jāgiẏā rahibe rātri   nibir̤amilanadātrī,
mukhariẏā dik chalibe pathik   amṛtasbhār yātrī--
gagne dhbanibe "nāth nāth bandhu bandhu bandhu' ||