Kon se jharer bhul

কোন্‌ সে ঝড়ের ভুল
Work
Language

কোন্ সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল,
প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল।
নব প্রভাতের তারা
সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল।
এ যে মুকুটশোভার ধন—
হায় গো দরদী কেহ থাক যদি, শিরে দাও পরশন।
এ কি স্রোতে যাবে ভেসে দূরদয়াহীন দেশে—
জানি নে, কে জানে দিন-অবসানে কোন্‌খানে পাবে কূল॥

kon se jhar̤er bhul jhariẏe dil phul,
pratham yemni taruṇ mādhurī melechhil e mukul|
nab prabhāter tārā
sandhyābelāẏ haẏechhe pathhārā|
amarābtīr surayubtīr e chhil kāner dul|
e ye mukuṭaśhobhār dhan—
hāẏ go dardī keh thāk yadi, śhire dāo parśhan|
e ki srote yābe bhese dūradaẏāhīn deśhe—
jāni ne, ke jāne din-absāne kon‌khāne pābe kūl||