কোন্ সে ঝড়ের ভুল
ঝরিয়ে দিল ফুল,
প্রথম যেমনি তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল, হায় রে॥
নব প্রভাতের তারা
সন্ধ্যাবেলায় হয়েছে পথহারা।
অমরাবতীর সুরযুবতীর এ ছিল কানের দুল, হায় রে॥
এ যে মুকুটশোভার ধন।
হায় গো দরদী কেহ থাক যদি শিরে দাও পরশন।
এ কি স্রোতে যাবে ভেসে-- দূর দয়াহীন দেশে
কোন্খানে পাবে কূল, হায় রে॥
kon se jhar̤er bhul
jhariẏe dil phul,
pratham yemni taruṇ mādhurī melechhil e mukul, hāẏ re||
nab prabhāter tārā
sandhyābelāẏ haẏechhe pathhārā|
amarābtīr surayubtīr e chhil kāner dul, hāẏ re||
e ye mukuṭaśhobhār dhan|
hāẏ go dardī keh thāk yadi śhire dāo parśhan|
e ki srote yābe bhese-- dūr daẏāhīn deśhe
konkhāne pābe kūl, hāẏ re||