কোন্ পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন মাটির পানে॥
চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে পুব-বাতাসে--
মল্লারগান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে॥
লাগল যে দোল বনের মাঝে
অঙ্গে সে মোর দেয় দোলা যে।
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে॥
কোন্ পুরাতন প্রাণের
Work
Language
kon purātan prāṇer ṭāne
chhuṭechhe man māṭir pāne||
chokh ḍube yāẏ nabīn ghāse, bhābnā bhāse pub-bātāse--
mallārgān plāban jāgāẏ maner madhye śhrābaṇ-gāne||
lāgal ye dol baner mājhe
aṅge se mor deẏ dolā ye|
ye bāṇī oi dhāner kṣhete ākul hal aṅkurete
āj ei megher śhyāmal māẏāẏ
sei bāṇī mor sure āne||