কোন কিতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান ।।
দাউদ নবীর বাশীর সুরে ।।
চমকে পাখির প্রাণ
কোন কেতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান
সুর যদি হারাম হতো
বেলালে কি আযান দিত ।।
পড়তে কি কেউ মধুর টানে
হায়রে পড়তে কি কেউ মধুর টানে
পবিত্র কোর আন ।।
কোন কেতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান
ক্ক্বারী হাফেজ আখতার রুমী
বাংলা করলো আসমান জমিন
মিলাদে মাহফিলে শোনো
দরুদেরই শান
কোন কিতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান ।।
মা ফাতেমার ফরিয়াদে
আল্লাহ-জীর ঐ আরশ কাঁপে ।।
কারবালার ঐ মাতম শুনে ।
হায়রে কারবালার ঐ মাতম শুনে
কান্দে রে জাহান
কোন কিতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান ।
দাউদ নবীর বাশীর সুরে ।।
চমকে পাখির প্রাণ
কোন কেতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান ।।